Skip to Content

Aalok Paclo Power 500ml (Paclobutrazol 25% SC)

ব্যবহারের আগে নির্দেশাবলী ভালভাবে পড়ে নিন।


ইহা একটি প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর (পিজিআর)। প্রতি লিটার ২৫০ গ্রাম প্যাকলোবিউট্রাজল আছে। এটি নিয়মানুযায়ী গাছের পাশের মাটিতে প্রয়োগের ফলে শিকড় দ্বারা শোষিত হয়ে ডগা ও কান্ডে পৌঁছায় এবং এই পিজিআর এর বিশেষ ধরনের কার্যের কারণে আম গাছে অধিক পরিমাণ মুকুল আনতে সহায়তা করে এবং মুকুল ও গুটির ঝরে পড়া রোধ করে। গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। 

নিয়মানুযায়ী ব্যবহারে আমের গুনগতমান বাড়ায় এবং ১৫-২৫ শতাংশ ফলন বৃদ্ধি করে। বায়োকালচার ২৫ এস সি পর্যায়ক্রমিক ফল ধারণ বৈশিষ্ট্য পরিবর্তন করে, প্রতি বছর ফল নিতে সহয়াতা করে এবং আম গাছে ব্যবহার করলে আমের উৎপাদন বাড়বে।

গাছের বয়স
পরিমান
ব্যবহারের সময়
১২-১৫ বছর
১৫ মিলি
আম পাড়ার পর 
জুলাই থেকে অক্টোবর মাসের মধ্যে 
অথবা
ফুল আসার ৯০-১২০ দিন পূর্বে
১৬-২৫ বছর
২৫ মিলি

২৬-৫০ বছর
৩০ মিলি

উপরে উলেখিত মাত্রা অনুযায়ী ৫ লিটার পানিতে ভালভাবে মিশিয়ে গোড়া হতে ৪ ফুট দূরে গাছের চারপার্শ্বে ৩-৪ ইঞ্চি চওড়া ও ৫-৬ ইঞ্চি গভীর গোলাকার নালা তৈরি করে মাত্রা অনুযায়ী রিয়্যাল প্যাকলো ২৫ এস সি পানিতে মিশিয়ে নালাতে প্রয়োগ করতে হবে। ব্যবহারের পর গাছে প্রয়োজনীয় পুষ্টি উপাদান ও পানি দিতে হবে। 

ব্যবহারের পূর্বে বোতল ভাল ভাবে বাকিয়ে নিন।

উপকারিতা: আমের মুকুল ঝরে যাওয়া রোধ করে। আমের স্বাদ বৃদ্ধি করে। "নিয়মানুযায়ী ব্যবহারে ফলন বৃদ্ধি করে। 

সতর্কতা: ১২ বছরের কম বয়সী গাছে কিংবা রোগাক্রান্ত ও দুর্বল গাছে। আলোক প্যাকলো পাওয়ার ২৫ এস সি ব্যবহার করা যাবে না।

আলোক প্যাকলো পাওয়ার ২৫ এস সি অন্য রাসায়নিকের সাথে মিশিয়ে ব্যবহার করা যাবে না। ঠান্ডা ও শুয় স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন ।
660.00 ৳ 660.00 ৳

  • Packaging
Terms and Conditions
30-day money-back guarantee
Shipping: 2-3 Business Days