ব্যবহারের উপকারিতা:
- আলোক রুট বুস্টার জমি তৈরির সময় শেষ চাষের আগে ছিটিয়ে দিয়ে বীজ বপন
বা চারা রোপন করলে বীজের অংকুরোদগম ও শিকড়ের বৃদ্ধি ত্বরান্বিত হয়।
- আলোক রুট বুস্টার ব্যবহারে প্রতিটি জীবিত বীজ থেকে সুস্থ, সবল ও বলিষ্ঠ চারা দ্রুত গজায়, তাই ফলন বাড়ে।
- আলোক রুট বুস্টার ব্যবহারে চারাগুলো শুরুতেই খুব শক্তিশালী হয়ে গজায় এবং শিকড়ের সংখ্যা স্বাভাবিক অপেক্ষা অনেকগুণ বেশি ও দীর্ঘ হয়। ফলে ফসল মাটি থেকে অধিক খাদ্য গ্রহণ করতে পারে, তাই ফলন বৃদ্ধি পায়।
- আলোক রুট বুস্টার ব্যবহারে বীজের উচ্চতা বৃদ্ধি করে সুপ্ততা ভেঙ্গে ফেলে। ফলে মাটিতে ঠান্ডা আবহাওয়াতে ও শীতকালে যে সকল বীজ গজাতে অনেক সময় লাগে ঐ সকল বীজ থেকেও চারা অল্প সময়ে বেরিয়ে আসতে সাহায্য করে।
- আলোক রুট বুস্টার প্রতিকূল কৃষিজ পরিবেশে (অতি শীত বা অতী খরা) গাছের খাদ্য গ্রহণের উপযোগী শিকড় বিস্তারে সাহায্য করে। তাই সহজে গাছ মরে না।
- আলোক রুট বুস্টার ব্যবহারে ফসল/গাছ দৃঢ়ভাবে বেড়ে উঠে। ফলে ঝড় বৃষ্টিতে সহজেই গাছ হেলে বা ভেঙ্গে পড়ে না।
- আলোক রুট বুস্টার ফসলের আগাম পরিপক্কতা আনতে সহায়তা করে।
ব্যবহারবিধি: শেষ চাষের সময় অন্যান্য সারের সঙ্গে আলোক রুট বুস্টার মিশিয়ে নিম্নলিখিত মাত্রায় প্রয়োগ করতে হবে। তবে ফল গাছের ক্ষেত্রে অন্যান্য সারের সঙ্গে ফারমার্স রুট গ্রোথ মিশিয়ে গাছের গোড়ায় বা গর্তে প্রয়োগ করতে হবে। উলেখ্য যে আলোক রুট বুস্টার কোন অবস্থাতেই স্প্রে করা যাবে না।
ব্যবহারের ক্ষেত্রঃ টমেটো
সতর্কীকরণঃ শিশুদের নাগালের বাইরে রাখুন। শুষ্ক ছায়াযুক্ত স্থানে মজুদ রাখুন।
ব্যবহারের মাত্রাঃ যে কোন ফসল রোপনের আগে বা পরে এই সার ব্যবহার করা যায়। ৩৩ শতক বা ১
বিঘায় ২ থেকে ৬ কেজি ব্যবহার করা ভালো।