প্রবল শক্তিধর আলোক সলু বোরন মাটি ও ফসলের বোরন ঘাটতি পূরণ করে, ফসলের গুণগতমান ও ফলন বৃদ্ধি করে। গাছের প্রয়োজনীয় খাদ্য উপাদানের মধ্যে বোরন একটি অত্যাবশ্যকীয় অনুখাদ্য। বাংলাদেশের অধিকাংশ জমিতেই বোরনের অভাব দেখা যায়। বেলে, দোঁ-আশ ও এটেল মাটিতে বোরনের অভাব বেশী পরিলক্ষিত হয়। আশানুরুপ ফলন ফেতে ফসলে আলোক সলু বোরন সার প্রয়োগ করতে হবে। আলোক সলু বোরন সার ফলন বাড়ানোর পাশাপাশি ফসলের গুণগত মানও বৃদ্ধি করে।
অভাবজনিত লক্ষণ সমূহঃ
১. বোরনের অভাবে গাছের সালোকসংশ্লেষণ প্রক্রিয়া বাধাগ্রস্থ হয়।
২. টিউবার ফসলের (আলু জাতীয়) উপর বিবর্ণ দাগ দেখা যায়।
৩. পরাগায়ন ও ফসলের বৃদ্ধি বাধাগ্রস্থ হয়।
৪. বেগুন, টমেটের ছাল ফুলে যায়।
৫. পাতা খর্বাকার/কোঁকড়ানো হয় এবং নেতিয়ে পড়ে। ফলে ক্লোরে ফিলের ঘাটতি দেখা দেয়।
৬. গাছের শিকড় বৃদ্ধি বাধাগ্রস্থ হয় এবং ফলের আকার এবড়ো-থেবড়ো হয়।
প্রয়োগ মাত্রাঃ ফসলের বাড়ন্তকালে প্রতি লিটার পানিতে ১-১.৫ গ্রাম আলোক সলু বোরন মিশিয়ে গাছে স্প্রে করুন। গাছে ফুল ও ফল ধরার ময় হতে শুরু করে ১৫ দিন পর পর ২ বার এবং প্রয়োজনে ৩ বার স্প্রে করুন। বোরন মাটিতেও সরাসরি প্রয়োগযোগ্য।
মাটিতে প্রয়োগঃ প্রতি বিঘা জমিতে ৫০০-৬০০ গ্রাম আলোক সলু বোরন জমি তৈরীর সময় শেষ চাষে ছিটিয়ে দিতে হবে।