অ্যাবসুলেট ৫৫ এস সি (এ্যাট্রাজিন ৫০% মেসোট্রিয়ন ৫%)
ব্যবহারে পূর্বেই লেবেলের নির্দেশাবলী ভালোভাবে পড়ে নিন।
অ্যাবসুলেট ৫৫ এস সি এর প্রতি লিটারে ৫০০ গ্রাম এ্যাট্রাজিন ও ৫০ গ্রাম মেসোট্রিয়ন আছে যাহা ভূট্টা ক্ষেতের আগাছা সফলভাবে দমন করতে সক্ষম।
ব্যবহার ক্ষেত্র: ভুট্টা ক্ষেতের আগাছা দমনের জন্য অনুমোদিত।
প্রয়োগমাত্রাঃ
ফসলের নাম | আগাছার নাম |
ভূট্টা | দূর্বা, মুখা, চাপড়া, শাকনটে, কাঁটানটে, শ্যামা ও বথুয়া |
ব্যবহার বিধিঃ প্রতি ১০ লিটার পানিতে ৫০ মিলি অ্যাবসুলেট ৫৫ এস সি মিশিয়ে তৈরি করতে হবে।
সাবধানতাঃ অ্যাবসুলেট ৫৫ এস সি জমিতে স্প্রে করার করার সময় ধুমপান, আহার এবং পানীয় গ্রহণ। করা থেকে বিরত থাকতে হবে এবং বাতাসের বিপরীতে স্প্রে করবে না। বোতলের মুখ বন্ধ করে শিশু, অন্যান্য প্রাণী ও খাদ্য সামগ্রী থেকে শুদ্ধ ও ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। ব্যবহারের পরে বোতল নষ্ট করে মাটিতে কুতে ফেলুন। অ্যাবসুলেট ৫৫ এস সি জমিতে স্প্রে করার পর অন্তত ৭-১৪ দিন
ক্ষেতে পশু-পাখি ঢুকতে দিবেন না এবং ক্ষেতের ফসল খাবে না।
বিষক্রিয়ার লক্ষণঃ বমি বমি ভাব, মাথাধরা, অস্থিরতা, শ্বাসকষ্ট, পেটে ব্যথা ও ডায়েরিয়া ইত্যাদি।
প্রাথমিক চিকিৎসাঃ কাপড় চোপড় খুলে সাবান পানি দিয়ে শরীর ধুয়ে ফেলুন। গিলে খেলে বমি করান, অচেতন রোগীকে বমি করাবেন না। অতিসত্ত্বর ডাক্তারের পরামর্শ নিন।
প্রতিষেধকঃ নির্দিষ্ট কোন প্রতিষেধক নাই, লক্ষণ অনুযায়ী চিকিৎসা করান।