ব্যবহারের আগে নির্দেশাবলী ভালভাবে পড়ে নিন।
প্রয়োগক্ষেত্র ও মাত্রাঃ
ফসল | রোগের নাম | প্রতি ১০ লিটার পানিতে ৫ শতাংশ জমির জন্য | একর প্রতি মাত্রা | অনুমোদিত মাত্রা |
ধান | বাদামী গাছ ফড়িং | ২০ গ্রাম | ৪০০ গ্রাম | ১০০০ গ্রাম/ হেক্টের |
পাট | হেয়ারী কাটার পিলার | ৩০ গ্রাম | ৬০০ গ্রাম | ১৫০০ গ্রাম/ হেক্টের |
শিম | পড বোরার | ১০ গ্রাম | ২০০ গ্রাম | ৫০০ গ্রাম/ হেক্টের |
বেগুন | ডগা ও ফল ছিদ্রকারী পোকা | ১০ গ্রাম | ২০০ গ্রাম | ৫০০ গ্রাম/ হেক্টের |
চা | লাল মাকড় | ১০ গ্রাম | ২০০ গ্রাম | ৫০০ গ্রাম/ হেক্টের |
টমেটো | ফল ছিদ্রকারী | ১০ গ্রাম | ২০০ গ্রাম | ৫০০ গ্রাম/ হেক্টের |
সাবধানতাঃ খালি গায়ে এবং বাতাসের বিপরীতে স্প্রে করবেন না। স্প্রে করার সময় নাক, মুখ ঢেকে নিন। কোন রকম গন্ধ নেয়া, শরীরে লাগানো ও স্বাদ নেয়া নিষেধ। স্প্রে করার পর শরীর ও পরিধেয় পোষাক সাবান এবং পানি দিয়ে ভালভাবে ধুয়ে ফেলুন। ব্যবহারের পর খালি প্যাকেটটি পুড়িয়ে ফেলুন অথবা নষ্ট করে মাটিতে পুঁতে ফেলুন।
এগ্রোমেকটিন ৫ এস জি ব্যবহারের পর ৭-১৪ দিন পর্যন্ত ক্ষেতে হাঁস-মুরগি ও গৃহপালিত পশু প্রবেশ করতে দেবেন না এবং ক্ষেতের ফসল খাবেন না।
বিষক্রিয়ার লক্ষণ: বমি বমি ভাব, মাথা ধরা, অস্থিরতা, বমন, শ্বাসকষ্ট, পেটে ব্যাথা ও ডায়রিয়া ইত্যাদি।
প্রাথমিক চিকিৎসা: গায়ে লাগলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। দিলে খেলে বমি করান। অচেতন রোগীকে বমি করাবেন না। সত্বর ডাক্তারের পরামর্শ নিন।
প্রতিষেধক: নির্দিষ্ট কোন প্রতিষেধক নেই, লক্ষণ অনুযায়ী চিকিৎসা করুন।