Skip to Content

BM-LAM 2.5 EC 50 ml (Lambda Cyhalothrin)

বিএম-ল্যাম ২.৫ ইসি (ল্যামডা সাইহ্যালোথ্রিন)


বিএম-ল্যাম ২.৫ ইসি

বি এম-ল্যাম ২.৫ ইসি একটি স্পর্শকীয় ও পাকস্থলী ক্রিয়া সম্পন্ন পাইরিথ্রয়েড শ্রেণীর কীটনাশক। বি এম-ল্যাম ২.৫ ইসি এর ভিতরে বিদ্রমান আছে প্রতি কেজিতে ২৫ গ্রাম ল্যাম্বডা সাইহালোথ্রিন, যা দ্রুত পোকার উপর ক্রিয়াকরে পোকাকে দমন করে।

বিএম-ল্যাম ২.৫ ইসি এর কার্যকারিতা:

ফসলে ফড়িং, কাটুই পোকা সহ বিভিন্ন পোকার আক্রমন হলে পোকাগুলি দ্রুত দমন করতে বি এম-ল্যাম ২.৫ ইসি ব্যবহার করতে হয়। এটির ব্যবহারের সাথে সাথে পোকাগুলি মারাযায় , এটি স্প্রে অথবা মাটিতে ছিটিয়ে ব্যবহার করা যায়। ধানের জমি সহ বিভিন্ন জমির মাটিতে অবস্থানকারী পোকা যেমনঃ উড়চুঙ্গা, ঝিঁঝি, ফড়িং, পিঁপড়া দমনের বি এম-ল্যাম ২.৫ ইসি সেচের সময় স্প্রে দিলে পোকাগুলি সাথে সাথে মারা যায়। তবে যে সকল উদ্ভিদের ফুল ও ফল আছে ওই উদ্ভিদে বিএম-ল্যাম ২.৫ ইসি স্প্রে করলে ফুল বা ফল ঝরতে পারে এই জন্য এটি মাত্রা অনুযায়ী ব্যবহার করা উত্তম।

বিএম-ল্যাম ২.৫ ইসি এর উপকারিতা:

বি এম-ল্যাম ২.৫ ইসি একটি অত্যন্ত কার্যকর কীটনাশক যা কৃষি ও শিল্পে পোকামাকড় নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। এর কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা নিচে উল্লেখ করা হলো:

  1. প্রভাবশালী কীটনাশক: এটি প্রধানত পাখা যুক্ত কীটপতঙ্গ যেমন মথ, ঝিঁঝিঁ ইত্যাদি পোকা নিয়ন্ত্রণে খুব কার্যকর।
  2. দ্রুত কার্যকারিতা: এটি পোকামাকড়কে দ্রুত মেরে ফেলে।
  3. দীর্ঘস্থায়ী প্রভাব: এর প্রভাব দীর্ঘস্থায়ী, যা পোকামাকড়ের পুনরায় আক্রমণ প্রতিরোধ করে।
  4. বিভিন্ন প্রকার পোকার দমন: এটি বিভিন্ন ধরনের পোকামাকড়ের বিরুদ্ধে কার্যকর, যা কৃষকদের জন্য একটি সুবিধা।
  5. সিন্থেটিক পাইরেথ্রয়েড: এটি একটি সিন্থেটিক পাইরেথ্রয়েড, যা কীটপতঙ্গের স্নায়ু সিস্টেমের উপর ক্রিয়াকরে তাদের মেরে ফেলার জন্য কার্যকর।

যেসকল পোকা দমন হয় ?

উইপোকা, কাটুই পোকা, ঘুগরা, ফড়িং, সবুজ ফড়িং, ফলের মাছি পোকা, বিছাপোকা, পিঁপড়া, হপার, উড়চুঙ্গা, ঝিঁঝি, ফড়িং, মশা সহ ইত্যাদি।

বিএম-ল্যাম ২.৫ ইসি এর ক্ষতিকর দিক:

ল্যাম্বডা সাইহ্যালোথ্রিন (Lambda-cyhalothrin) একটি শক্তিশালী কীটনাশক কিন্তু এর কিছু ক্ষতিকর দিক আছে যেমন:

  1. উপকারী পোকা ও মৌমাছির জন্য বিপজ্জনক: এটি মৌমাছি এবং অন্যান্য উপকারী পোকামাকড়ের জন্য বিষাক্ত, যা পরাগায়নের ক্ষতি করে।
  2. ফল ও ফুল ঝরা: এটি মাত্রাতিক্ত ব্যবহার করলে ফুল ও ফল ঝরতে পারে। 
  3. মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর: ল্যাম্বডা সাইহ্যালোথ্রিন মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটি মানুষের ত্বক, চোখ এবং শ্বাসযন্ত্রে লাগলে জ্বালা সৃষ্টি করতে পারে।

ব্যবহারবিধি

  1. ব্যবহার পদ্ধতি:
    • বি এম-ল্যাম ২.৫ ইসি স্প্রে অথবা জমিতে ছিটিয়ে করা যায়, স্প্রের জন্য প্রতি লিটার পানিতে ২ মিলি বিএম-ল্যাম ২.৫ ইসি মিশিয়ে ফসলি জমিতে ব্যবহার করতে হবে। 
  2. ফসল:
    • ধান, বেগুন, টমেটো, পটল, গম, ভুট্টা, আখ, কুমড়া, খিরা, সহ সকল প্রকার ফসল। 
  3. পোকা: 
    • উইপোকা, কাটুই পোকা, ঘুগরা, ফড়িং, সবুজ ফড়িং, ফলের মাছি পোকা, বিছাপোকা, পিঁপড়া, হপার, উড়চুঙ্গা, ঝিঁঝি, ফড়িং, মশা সহ ইত্যাদি।
  4. সাবধানতা !
    • বি এম-ল্যাম ২.৫ ইসি শিশুদের নাগালের বাহিরে রাখুন, এর স্বাদ,ও স্পর্শ থেকে বিরত থাকতে হবে।
    • ব্যবহার শেষে অবশ্যই সাবান দিয়ে গোসল করবেন। 
40.00 ৳ 40.00 ৳

  • Packaging
Terms and Conditions
30-day money-back guarantee
Shipping: 2-3 Business Days