প্রতি লিটারে ৫০০ গ্রাম ক্লোরপাইরফস ও ৫০ গ্রাম সাইপারমেথ্রিন বিজয় ৫০৫ ইসি একটি স্পর্শক পাকস্থলী এবং শ্বাস রোধক ক্রিয়া সম্পন্ন অর্গানো ফসফরাস এবং পাইরিড্রয়েড জাতীয় কীটনাশক দ্বয়ের মিশ্রণ। ব্যবহারের পূর্বে বোতলের লেবেল ভালভাবে পড়ে নিন। ফসলে পোকার আক্রমণ হলে এবং আক্রমণের মাত্রা ক্ষতির দ্বারপ্রান্তে পৌছালে বিজয় ৫০৫ ইসি ব্যবহার করুন।
প্রয়োগ মাত্রাঃ
ফসল | পোকা | প্রতি ১০ লিটার পানিতে ৫ শতাংশ জমির জন্য | একর প্রতি
মাত্রা | অনুমোদিত মাত্রা |
ধান | মাজরা | ১০ মিলি | ২০০ মিলি | ৫০০ মিলি/হেক্টর |
শিম | এফডি | ২০ মিলি | ৪০০ মিলি | ১ লিটার |
আম | হপার | ১০ মিলি | ২০০ মিলি | ৫০০ মিলি/হেক্টর |
আলু | এফডি | ১০ মিলি | ২০০ মিলি | ৫০০ মিলি/হেক্টর |
সাবধানতাঃ বিজয় ৫০৫ ইসি ক্ষেতে স্প্রে করার সময় ধুমপান, আহার ও পানীয় গ্রহণ করবেন না। চোখে চশমা ও গায়ে বস্ত্র পরিধান করুন। পুকুর বা জলাশয়ে স্প্রে করবেন না। ব্যবহৃত খালি বোতল ভেঙ্গে মাটিতে পুঁতে ফেলুন। ব্যবহারের শেষে হাত, পা, মুখ ও কাপড়-চোপড় সাবান দিয়ে ধুয়ে ফেলুন। বিজয় ৫০৫ ইসি স্প্রে করার ১৪-২১ দিনের মধ্যে গবাধি পশু ক্ষেতে ঢুকতে দেবেন না এবং ফসল খাবেন না। বিজয় ৫০৫ ইসি বোতল শিশুদের নাগলের বাইরে, খাদ্যসামগ্রী ও পশুখাদ্য হতে দূরে রাখুন।
বিষক্রিয়ার লক্ষণঃ মুখ গহ্বর ও নাসা ঝিল্লির প্রদাহ, লালা নিঃসরণ ও খিচুনী, বমি বমি ভাব, তলপেটে ব্যথা ও ডায়রিয়া।
প্রাথমিক চিকিৎসাঃ চোখে পড়লে চোখ খোলা রেখে ১০-১৫ মিনিট ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন এবং ডাক্তারের পরামর্শ নিন। গলধঃকরণ করলে আক্রান্ত রোগীকে বমি করান এবং অতিসত্ত্বর বিজয় ৫০৫ ইসি বোতলসহ রোগীকে ডাক্তারের কাছে নিন। অচেতন রোগীকে বমি
করানোর চেষ্টা করবেন না।
প্রতিষেধকঃ নির্দিষ্ট কোন প্রতিষেধক নেই। লক্ষন অনুযায়ী চিকিৎসা করুন।