Skip to Content

Cymogan 72 WP (Mancozeb 64% | Cymoxanil 8%) 100 gm

ব্যবহারের পূর্বে প্যাকেটে লেখা নির্দেশাবলী ভাল করে পড়ে নিন।

সাইমোগান ৭২ ডাব্লিউ পি প্রতিরোধক প্রতিষেধক গুণসম্পন্ন ছত্রাকনাশক সাইমোক্সানিল এবং একটি ব্রড স্পেকট্রাম ও প্রতিরোধক ক্রিয়াসম্পন্ন ছত্রাকনাশক ম্যানকোজেব এর সংমিশ্রণে তৈরী। এর প্রতি কেজিতে ৮০ গ্রাম সাইমোক্সানিল এবং ৬৪০ গ্রাম ম্যানকোজেব সক্রিয় উপাদান রয়েছে। প্রতিরোধক ও প্রতিষেধক দু'ভাবেই কার্যকরী বিধায় ফসলে ছত্রাকের আক্রমণ হওয়ার পূর্বে সাইমোগান ৭২. ডাব্লিউ পি প্রয়োগ করলে এর প্রতিরোধক ক্রিয়ার মাধ্যমে ফসলকে রোগের আক্রমণ। থেকে রক্ষা করে। ফসলে ছত্রাকের আক্রমণ শুরু হওয়ার পর প্রয়োগ করলে এর প্রতিষেধক ক্রিয়া অর্থাৎ অন্তর্বাহী ক্রিয়াশীলতার ফলে রোগ সৃষ্টিকারী ছত্রাক ধ্বংস ও এর রোগের জীবাণু উৎপাদন বন্ধ করে গাছকে রোগমুক্ত রাখে।

প্রয়োগেরমাত্রা ও ব্যবহার বিধিঃ
ফসল
রোগের নাম
অনুমোদিত মাত্রা
একর প্রতি
হেক্টর প্রতি
আলু
লেট ব্লাইট
২ গ্রাম লিটার পানি
৪০০ গ্রাম
১ কেজি
টমেটো
আর্লি ব্লাইট
লেট ব্লাইট
 ২ গ্রাম লিটার পানি
৪০০ গ্রাম
১ কেজি

সাবধানতাঃ সাইমোগান ৭২ ডাব্লিউ পি- এর স্বাদ ও গন্ধ নেওয়া বা শরীরে লাগানো নিষেধ। সাইমোগান ৭২ ডাব্লিউ পি ব্যবহারের সময় ধূমপান বা পানাহার করবেন না। খালি গায়ে এবং বাতাসের বিপরীতে বালাইনাশক স্প্রে করবেন না। বালাই-নাশকের ব্যবহৃত খালি প্যাকেট বিনষ্ট করে মাটির নিচে পুঁতে ফেলুন। ইহা প্রয়োগকৃত জমি থেকে ৭-১৪ দিনের মধ্যে ফসল খাবেন না। মানুষ ও পশু খাদ্য হতে দূরে শুষ্ক ছায়াযুক্ত নিরাপদ স্থানে সংরক্ষণ করুন। 

বিষক্রিয়ার লক্ষণঃ মাথা ধরা, মাথা ঘোরা, অরুচি, ঘাম হওয়া, বমি বমি ভাব, ঝাপসা দৃষ্টি ও লালা নিঃসরণ। 

প্রাথমিক চিকিৎসাঃ শরীরে লাগলে সত্ত্বর পরিধেয় বস্ত্রাদি বদলে ফেলে আক্রান্ত স্থান সাবান ও প্রচুর পানি দিয়ে ধুয়ে ফেলুন। চোখে লাগলে পরিষ্কার পানির ঝাপটা দিন। ভুলক্রমে কেউ এই বালাইনাশক খেয়ে ফেললে সেক্ষেত্রে সচেতন অবস্থায় সাথে সাথে বমি করান। অচেতন রোগীকে বমি করাবেন না। অতি দ্রুত ডাক্তারের শরাণাপন্ন হোন। 

প্রতিষেধকঃ নির্দিষ্ট কোন প্রতিষেধক নেই। লক্ষন অনুযায়ী চিকিৎসা করতে হবে।
120.00 ৳ 120.00 ৳

  • Packaging
Terms and Conditions
30-day money-back guarantee
Shipping: 2-3 Business Days